কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে পর পর তিনবার শীর্ষে ব্র্যাক ব্যাংক

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটি ধারাবাহিকভাবে তিন বছর শীর্ষস্থান অর্জন করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩৯% -তে, যা পূর্ববর্তী বছরে ছিল ১১.৬৪%। এর ফলে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও মজবুত হয়েছে।

ব্র্যাক ব্যাংকের এই লক্ষণীয় পারফরমেন্সের পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং উন্নত ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে অব্যাহত বিনিয়োগের ভূমিকা।

দেশের স্থানীয় ব্যাংগুলোর মধ্যে একমাত্র ব্র্যাক ব্যাংকেরই রয়েছে আধুনিক এফএক্স ট্রেডিং প্ল্যাটফর্ম, যা ‘ব্র্যাক ব্যাংক ইলেকট্রা’ নামে পরিচিত। আন্তঃব্যাংক মার্কেটে শীর্ষ তারল্য-যোগানদাতা হিসেবে এই প্ল্যাটফর্মটি ব্র্যাক ব্যাংকের শক্তিশালী আর্থিক অবস্থানের অন্যতম কারিগর।

এই অর্জনের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, ‘এই মাইলফলকটি শ্রেষ্ঠত্ব অর্জন, মার্কেট ইনসাইট এবং দেশের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। শুদ্ধাচার, দ্রুততা এবং উদ্ভাবনের মাধ্যমে ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা ও পেশাদারত্বের সাথে সর্বোচ্চ মানের সেবা দিতে পেরে আমরা গর্বিত।’

আর্থিক উদ্ভাবনে পথিকৃৎ হিসেবে সমানভাবে গ্রাহক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুবিধাজনক ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নতুন নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X