কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। সৌজন্য ছবি
রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। সৌজন্য ছবি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা ও কাজের সুযোগের বিষয়টি তুলে ধরতে অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো।

বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিসা সফলতা অর্জনকারী ও ২৩ বছরের অভিজ্ঞ এডুকেশন কনসালটেনন্সি প্রতিষ্ঠান- এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড এ এক্সপোর আয়োজন করে ।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এ এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাস, ম্যাককুয়েরি, এডিলেইড বিশ্ববিদ্যালয়সহ নামকরা ৩০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট।

এক্সপোতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে স্কলারশিপ প্রাপ্তি ও অনস্পট অ্যাডমিশনের সুযোগ পায় শিক্ষার্থীরা।

এর আগে এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাজরিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। পড়াশোনা অবস্থায় শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

অয়োজকরা জানান, শিক্ষামেলা পরবর্তী সময়েও প্রতিষ্ঠানটির বনানী ও ধানমন্ডি কার্যালয় থেকে কোনো ধরনের ফি ছাড়াই বিনামূল্যে ভিসা সহযোগিতা ও ভর্তিসংক্রান্ত তথ্য জানতে পারবে শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X