কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

দেশের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে সোমবার (১৮ আগস্ট) রাজধানীতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, এনএসইউর প্রথম প্রকল্প হিসেবে ‘স্টার্টআপস নেক্সট’-এর সাথে যুক্ত উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, ক্যাশ ম্যানেজমেন্ট ও ব্যবসায়িক পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক। এ উদ্যোগ বাস্তবায়িত হবে কমিউনিটি ব্যাংক ও স্টার্টআপবিষয়ক প্রথম উদ্যোগের মাধ্যমে- যা দেশের প্রথম ব্যাংক পরিচালিত প্রকল্প হিসেবে বিবেচিত হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিপত্রটি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ড. এ কে এম ওয়ারেসুল করিম, এনএসইউ স্টার্টআপস নেক্সট-এর পরিচালক স্যামুয়েল মুরসালিন, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান।

চুক্তি স্বাক্ষর শেষে কিমিয়া সাআদত বলেন, নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে তাদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা, পরামর্শ এবং আত্মবিশ্বাস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে প্রফেসর হান্নান চৌধুরী বলেন, কমিউনিটি ব্যাংকের সঙ্গে এ সহযোগিতা শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগকে আরও প্রসারিত করবে। এছাড়াও একাডেমিক জ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে প্রফেশনাল ব্যাংকিং সহযোগিতা যুক্ত হলে দেশের স্টার্টআপ খাত আরও শক্তিশালী হবে।

উভয় প্রতিষ্ঠান মনে করে, এ ধরনের বিশ্ববিদ্যালয়-খাত সংশ্লিষ্ট সহযোগিতা বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে এবং উদ্যোক্তাদের পথচলা আরও সহজতর করবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১১

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৩

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৪

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৫

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৬

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৭

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৮

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৯

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

২০
X