ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল

ফেনীর কৃতী সন্তান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর জেলার দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নস্থ সিলোনিয়া মডেল শাখা শিবিরের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠন সূত্রে জানা যায়, ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়া অসুস্থ। এ জন্য তার রোগ মুক্তি কামনা করে এদিন বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিলোনিয়া আল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত করেন ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল।

এতে আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সিলোনিয়া মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি তানভীর বিন মিশকাত ও সেক্রেটারি মো. ছামিসহ সংগঠনটি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও মুসল্লিরা।

বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল জানান, বেগম জিয়া ফেনীর গর্বিত সন্তান। তাকে নিয়ে আমরা গর্ব করি। তিনি অসুস্থ অবস্থায় আছেন এজন্য তার দোয়া কামনা করে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করেছি বেগম জিয়া যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসে ফিরে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X