চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘কাজী জাফরকে বাদ দিয়ে কেউ বাংলার ইতিহাস লিখতে পারবে না’

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেন সাবেক এমপি নবাব আলী আব্বাস। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেন সাবেক এমপি নবাব আলী আব্বাস। ছবি : কালবেলা

জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নবাব আলী আব্বাস বলেছেন, কাজী জাফরকে বাদ দিয়ে বাংলার ইতিহাস লিখতে পারবে না কেউ। কাজী জাফরকে বাদ দিয়ে যদি কেউ ইতিহাস লিখে, সেটা পরিপূর্ণ ইতিহাস হবে না। ছাত্র আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে সব আন্দোলনেই কাজী জাফরের অবদান ছিল।

বুধবার (২৭ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া কাজি বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবাব আলী আব্বাস বলেন, ৫ আগস্ট জাতির জীবনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে মুছে নয়। ৫ আগস্ট এটা কোনো বিপ্লব নয়, এটা স্বৈরশাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থান। গত ১৭ বছর বিএনপির নেতৃত্বে যদি আন্দোলন সংগ্রাম না হতো, তাহলে চিলড্রেনস্ পার্টি এসে আন্দোলন সংগ্রাম করা সম্ভব হতো না।

উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির সদস্যসচিব আবুল কাসেম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১০

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১১

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১২

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৩

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৪

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৫

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৬

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৯

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

২০
X