ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যমুনার তীরে নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার উদ্ধারকারী নৌকা

যমুনার তীরে অকেজো পড়ে থাকা উদ্ধারকারী নৌকা। ছবি : কালবেলা
যমুনার তীরে অকেজো পড়ে থাকা উদ্ধারকারী নৌকা। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া একটি উদ্ধারকারী নৌকা (রেসকিউ বোট) অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন নদীর তীরে পড়ে থেকে নৌকাটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খোয়া যাচ্ছে, মরিচা ধরেছে লোহার অংশে আর ভাঙাচোরা কেবিনে এখন মাদক সেবনের আসর বসছে স্থানীয় যুবকদের।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২২ সালে নৌকাটি বরাদ্দ দেওয়া হয়। ৫৪ ফুট দৈর্ঘ্য ও ১২ দশমিক ৫০ ফুট প্রস্থের নৌকাটি একসঙ্গে ৮০ জন মানুষ বহন করতে সক্ষম এবং ঘণ্টায় ৭ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে।

কিন্তু বরাদ্দের পর থেকে নৌকাটি কার্যত ব্যবহার হয়নি। বর্ষা মৌসুমে এটি পানিতে ভেসে থাকে আর শুকনো মৌসুমে নদীর তীরে পড়ে থেকে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, নৌকাটির ছাউনি নেই, জানালার কাচ ভাঙা, রং বিবর্ণ হয়ে গেছে এবং ইঞ্জিনসহ মূল কাঠামোও অকেজো হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তাদের অবহেলার কারণে সরকারের অর্ধকোটি টাকার সম্পদ অযত্নে নষ্ট হচ্ছে। যদি নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা হতো, তবে নৌকাটি দুর্যোগকবলিত মানুষের জন্য বড় সম্পদ হতে পারত।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল কালবেলাকে বলেন, উদ্ধারকারী নৌকাটি সংস্কার করে আবার ব্যবহার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বরাদ্দ চাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X