কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

করপোরেট অ্যামেচার প্রিমিয়ার লিগে মার্কেন্টাইল ব্যাংকের জয়

উদ্বোধনী ম্যাচে জয় পেল মার্কেন্টাইল ব্যাংক । ‍ছবি : সংগৃহীত
উদ্বোধনী ম্যাচে জয় পেল মার্কেন্টাইল ব্যাংক । ‍ছবি : সংগৃহীত

বিকেএসপির ১ নম্বর মাঠে অনুষ্ঠিত করপোরেট অ্যামেচার প্রিমিয়ার লিগ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও অ্যাডভোকেট ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়। এতে জয়ের দেখা পায় মার্কেন্টাইল ব্যাংক।

বৃষ্টির কারণে ম্যাচটি ৪০ ওভারের পরিবর্তে ২৩ ওভারে নামিয়ে আনা হয়। মাঠে নামার পর থেকেই ব্যাট করতে নেমে আগ্রাসী মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঝড় তোলে। নিজের বিদায়ী ম্যাচে ওপেনার সাদি মাত্র ৪৪ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নির্ধারিত ২৩ ওভারে ৪ উইকেটে ২৩৮ রান করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে অ্যাডভোকেট ক্রিকেট ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির বোলাররা নিয়ন্ত্রিত লাইন-লেংথে বল করে একের পর এক উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত অ্যাডভোকেট ক্রিকেট ক্লাব গুটিয়ে যায় মাত্র ২২.২ ওভারে ৯২ রানে।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ১৪৬ রানের বিরাট ব্যবধানে জয় লাভ করে। এই জয় দিয়ে তারা গ্রুপ ‘এ‘-তে শীর্ষস্থানে উঠে গেল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X