চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি (অনলাইন)
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীর ২৫ নাগরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত অফিসে সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।

এ সময় শ্রী সুমন সাহার নেতৃত্বে উপস্থিত নতুন সদস্যরা ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় জামায়াতের রাজনীতিতে অংশ নেন।

যোগদানের সময় সাবেক এমপি মো. লতিফুর রহমান বলেন, আমাদের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে— মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে।

সদ্য যোগদানকৃত সুমন কুমার শাহা বলেন, আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি, কারণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ভালো লাগে। তাদের সঙ্গে চলাফেরা করি, তাদের আচার ব্যবহার ভালো লাগে। আমরা আমাদের ধর্ম পালন করব এবং তারা তাদের ধর্ম পালন করবে, এতে কারও কোনো সমস্যা হবে না।

অনুষ্ঠানে স্থানীয় নেতারা ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মনে করেন, এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন : একসঙ্গে দুই বোনের বিসিএস জয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X