কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ফখরুল-বুলুসহ ২৯ জনকে অব্যাহতি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

রাজধানীর রমনা থানার নাশকতা মামলায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ নেতাকর্মীকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ও জাকির হোসেন জুয়েল অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। এদিন আদালতের এজলাসে সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দেন বরকত উল্লাহ বুলু।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল বলেন, আজ মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত এ বিষয়ে শুনানি শেষে মামলাটি প্রত্যাহার করে সব আসামিকে অব্যাহতি দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা করে ও অনেককে গ্রেপ্তার করে। এ ঘটনায় রমনা থানা পুলিশের উপপরিদর্শক মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X