বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

কম্পন অনুভূত হয়েছে ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় এ কম্পন অনুভূত হয়েছে। সিলেটেও ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৩ মিনিটের সময় এ কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ কিলোমিটার দূরে ভূটানের কাছাকাছি অঞ্চলে আসামের উদালগুড়ি এলাকা থেকে ১৫ কিলোমিটার পূবে।

এর আগে গত এপ্রিলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই সময়ে জানানো হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেককে পোস্ট দিতে দেখা যায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা ওই সময়ে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

অন্যদিকে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, রিকটার স্কেলে আজকের কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে এবং বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X