কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমাদের প্রতিক্রিয়া বুঝতে ড্রোন পাঠিয়েছে মস্কো : পোল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাফ সিকোর্সকি বলেছেন, রাশিয়ার সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশ মূলত ন্যাটোর প্রতিক্রিয়া যাচাই করার একটি পরীক্ষা ছিল। তার মতে, মস্কো ইচ্ছাকৃতভাবে বিস্ফোরকবিহীন ড্রোন পাঠিয়ে উসকানি দিয়েছে, যাতে যুদ্ধ শুরু না করেও পশ্চিমাদের প্রতিক্রিয়া বোঝা যায়। খবর গার্ডিয়ানের।

গত সপ্তাহে প্রায় ১৯টি ড্রোন পোল্যান্ডের ভেতরে ঢোকে, যার মধ্যে মাত্র তিন-চারটি ভূপাতিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সামান্য সম্পত্তি ক্ষতি হয়েছে। সিকোর্সকি বলেন, এটি ইউক্রেনের সংজ্ঞায় শতভাগ সফল প্রতিরক্ষা হিসেবেই ধরা হতো।

এদিকে, রোমানিয়াও তাদের আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের অভিযোগ করেছে। দেশটি মস্কোর রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কায়া কাল্লাসও ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।

ন্যাটো ইতোমধ্যে পূর্ব ইউরোপে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে। পোল্যান্ডের লুবলিন শহরের বিমানবন্দরও সতর্কতার কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়।

পোল্যান্ড জানিয়েছে, ভবিষ্যৎ হামলা ঠেকাতে তাদের অ্যান্টি-ড্রোন টিম ইউক্রেনীয় বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ নেবে। সিকোর্সকি বলেন, ইউক্রেনীয়দের অভিজ্ঞতা এখন পশ্চিমাদের শেখার বিষয়।

তিনি আরও সতর্ক করে বলেন, যদি এ ধরনের আক্রমণে হতাহতের ঘটনা ঘটত, তবে পোল্যান্ডের প্রতিক্রিয়া অনেক কঠোর হতো। তার মতে, পুতিনের মতো আগ্রাসী ও মিথ্যাবাদীর সঙ্গে কেবল কঠোর পাল্টা চাপই কার্যকর।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X