কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কালিহাতি উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। ছবি : কালবেলা
কালিহাতি উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। ছবি : কালবেলা

কালিহাতি, টাঙ্গাইল। কালিহাতি উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে কালিহাতি সংসদীয় আসনের ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ফুটবল দল অংশ নেয়। শুরু থেকেই প্রতিযোগিতাটি নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল। প্রবাসে থেকেও তিনি দীর্ঘদিন ধরে কালিহাতির ক্রীড়াঙ্গন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসেবে সুপরিচিত। তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সমাজে জনসংযোগ বৃদ্ধিতে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

অভূতপূর্ব দর্শক সমাগম ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্মরণকালের সর্বোচ্চ দর্শক সমাগম লক্ষ করা যায়। মাঠের চারপাশে, পাশের স্কুলের বারান্দা ও ছাদে, এমনকি আশপাশের গাছের ডালেও দাঁড়িয়ে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। একে বলা যায় সাম্প্রতিক কালের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব, যেখানে খেলার পাশাপাশি মানুষের মিলনমেলাও ঘটেছে।

ফাইনাল খেলা শেষে আয়োজক প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল বলেন, আবহমান বাংলার ঐতিহ্যবাহী খেলা ফুটবলকে পুনরুজ্জীবিত করাই আমার উদ্দেশ্য। কালিহাতির তরুণদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় ফিরিয়ে আনার প্রয়াসেই এই গোল্ডকাপ আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থী, যুবক ও ক্রীড়াপ্রেমীরা নতুন উদ্যমে মাঠে ফিরতে পারে।

দর্শকদের অভিমত, এই টুর্নামেন্ট কালিহাতির গৌরব ফিরিয়ে এনেছে। বহু বছর পর তারা এত বড় আয়োজনে মাঠ উপচে পড়া দর্শকের সমাগমে খেলা উপভোগ করেছেন। তাদের প্রত্যাশা এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এ আয়োজন শুধুমাত্র একটি খেলার প্রতিযোগিতা নয়; বরং এটি একটি সামাজিক আন্দোলন। ফুটবলকে ঘিরে এলাকার মানুষ যেমন আনন্দে একত্রিত হয়েছেন, তেমনি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার শক্তিশালী বার্তাও ছড়িয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X