হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রলারে জলদস্যুদের হামলা, এক জেলে অপহরণ

নোয়াখালীর হাতিয়ায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
নোয়াখালীর হাতিয়ায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় নিশান উদ্দিন নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ঘাটে ফিরে এসে এসব জানান ট্রলারের জেলেরা। এ ঘটনা জানার পর জেলে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

অপহৃত নিশান উদ্দিন (২২) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাগপাশন গ্রামের মো. সারু স্যারাং-এর ছেলে।

এর আগে, গত শুক্রবার গভীর রাতে নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে হামলার এই ঘটনা ঘটে। এ সময় জলদস্যুরা ট্রলারের মাছ, জাল, জ্বালানি তেলসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। জলদস্যুদের হামলায় আহত ট্রলারের ৫ মাঝি মাল্লা।

জেলেরা জানান, ১৬ মাঝি মাল্লা নিয়ে জামসেদ মাঝির ট্রলারটি গত বৃহস্পতিবার সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার রাতে হঠাৎ জলদস্যুরা তাদের আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় অনেককে। এতে ৪ জন সাগরে লাফিয়ে পড়ে ভাসতে থাকেন। পরে তাদের উদ্ধার করা হয়। এদিকে জলদস্যুরা ট্রলারের সব মালপত্র লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তারা ইঞ্জিনের বিভিন্ন অংশ ভেঙে দিয়ে বিকল করে ফেলে যায়। এ সময় তারা নিশান উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে জেলেরা অনেক চেষ্টা করে ট্রলারের ইঞ্জিন মেরামত করে ঘাটে ফিরে আসেন।

ট্রলারের মাঝি জামসেদ উদ্দিন বলেন, জলদস্যুদের কাছে অনেক আগ্নেয়াস্ত্র ছিল। তাদের কথায় বোঝা গেছে জলদস্যুদের বাড়ি চট্টগ্রামের কোনো উপজেলায় হবে। তাদের হামলায় ৪-৫ জন জেলে আহত হন। অনেকের মাথা ও পায়ে রক্তক্ষরণ হয়েছে। তারা যাওয়ার সময় নিশানকে নিয়ে যায়। পরে অনেক কষ্ট করে বিকল হওয়া ইঞ্জিন মেরামত করে করে ঘাটে ফিরে আসেন তারা।

এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডাকাতি হওয়ার ঘটনা শুনেছি। এ বিষয়ে জেলেরা এখনো কোনো অভিযোগ দেননি। তবে নিখোঁজ জেলের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১০

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১১

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১২

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৬

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৭

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৮

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৯

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

২০
X