কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম জাহাজ 

সমুদ্রে ফ্লোটিলা নৌবহর। ছবি: সংগৃহীত
সমুদ্রে ফ্লোটিলা নৌবহর। ছবি: সংগৃহীত

গাজার উদ্দেশে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম ত্রাণবাহী জাহাজ। দেশটির রাজধানী তিউনিসের উত্তরের লা গুলেট বন্দর থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) এটি রওনা দেয়। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে একত্রিত হওয়া ডজনখানেক আন্তর্জাতিক জাহাজের সঙ্গে এটি যোগ দেবে। খবর আনাদুলু এজেন্সি

আয়োজকরা জানিয়েছেন, জাহাজটিতে পাঁচজন অধিকারকর্মী রয়েছেন। যার মধ্যে আছেন তিউনিসিয়ার চিত্রশিল্পী মোহম্মেদ আমিন হামজাউই। গ্লোবাল সমুদ ফ্লোটিলাতে যোগ দেওয়া তিউনেসিয়ার এটিই প্রথম জাহাজ। এই বহরে ২২টি বিদেশি জাহাজের সঙ্গে উত্তর আফ্রিকার থেকে আরও ২৩ জাহাজ যোগ দিয়েছে।

গতকাল তিউনিসিয়ার বিজার্তে বন্দর থেকে স্পেনের তিন জাহাজ রওনা দেয়। এগুলোও ফ্লোটিলার সঙ্গে যুক্ত হবে। আয়োজনকারী সংস্থা জানিয়েছে, ৪৭টি দেশের অংশগ্রহণকারীদের নিয়ে প্রায় ৫০টি জাহাজ বর্তমানে তিউনিসিয়া বন্দরে জড়ো হয়েছে। এই নৌবহরে ইউরোপ, লাতিন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত এবং মালয়েশিয়ার সংসদ সদস্য, শিল্পী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন।

গত মাসে এ উদ্যোগটি শুরু করতে স্পেনের বার্সেলোনা এবং ইতালির জেনোয়া থেকে জাহাজগুলো রওনা দেয়। গত সপ্তাহে ইউরোপীয় নৌযানগুলো তাদের মাঘরেব সঙ্গীদের সঙ্গে যোগ দিতে তিউনিসিয়ার জলসীমায় এসে পৌঁছায়। এরপর গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। আয়োজকরা এই যাত্রাকে অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন। তারা আরও উল্লেখ করে, এর আগে এককভাবে এমন উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এতে হামলা চালায় ইসরায়েল বাহিনী। ফলে তা পণ্ড হয়ে যায়।

এই সংগঠনটির উদ্দেশ্য হলো গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অবরোধ তুলে নিতে চেষ্টা চালানো এবং মানবিক সহায়তা কার্যক্রম বৃদ্ধি করা। কয়েক মাস ধরে গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে সেখানে পর্যাপ্ত খাদ্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমাবর্ষণের ফলে গাজা উপত্যকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং দুর্ভিক্ষ ও রোগের ভয়াবহ বিস্তার ঘটেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X