বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউআইইউতে রিয়েল লাইফ এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা। সৌজন্য ছবি
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা। সৌজন্য ছবি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পুঁজিবাজার খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে দুই দিনব্যাপী ‘এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট প্রফেশনালস’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং এআই ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে ইউআইইউ ইনোভেশন হাবে এ কর্মশালার আয়োজন করা হয়।

ক্যাপিটাল মার্কেট প্রফেশনালদের জন্য দেশের প্রথম রিয়েল লাইফ এআই বিষয়ক প্রশিক্ষণ এটি প্রথম প্রশিক্ষণ। এতে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ৩০ কর্মকর্তা অংশ নিয়েছেন। এর মূল লক্ষ্য ছিল ক্যাপিটাল মার্কেট প্রফেশনালদের আর্থিক কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেড পরিচালনা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো দৈনন্দিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাস্তবসম্মত ব্যবহার ও দক্ষতা অর্জনে সহায়তা করা।

প্রশিক্ষণে লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, সিইও খন্দকার সাফফাত রেজা, সিটিও এসএআর মো. মুইনুল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আমির হোসেন এবং এজিএম মো. জাহাঙ্গীর হোসেন অংশগ্রহণ করেন। এছাড়াও ম্যানেজমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন, অ্যাকাউন্টস ও ফিন্যান্স, প্রাতিষ্ঠানিক ও বৈদেশিক বাণিজ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, অপারেশনস, ট্রেড এক্সিকিউশন, শাখা পরিচালনা এবং ক্যাপিটাল মার্কেট রিসার্চ বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করে।

প্রশিক্ষণটি পরিচালনা করেন দেশের খ্যাতনামা এআই বিশেষজ্ঞ, ইউআইইউর এমএসসিএসই প্রোগ্রাম ও আইরিকর পরিচালক এবং এআই ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন। তিনি কর্মশালায় পুঁজিবাজারের বাস্তব সমস্যা সমাধানে এআইর ব্যবহারিক প্রয়োগ নিয়ে কাজ করেন এবং নিজের অভিজ্ঞতা বিনিময় করেন ।

কর্মশালাটি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করে দেয়, যেখানে তারা বাস্তব কাজের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) আরও কার্যকরভাবে ব্যবহারের উপায় খুঁজে বের করেন। কর্মশালাটি দেশের পুঁজিবাজার তথা আর্থিক খাতে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে এবং একাডেমিক ও ইন্ডাস্ট্রির মধ্যে সংযোগ ঘটিয়ে পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X