কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত। সৌজন্য ছবি
ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত। সৌজন্য ছবি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং পিএনজেড ইনোভেশন-এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ অক্টোবর) ইউআইইউ ক্যাম্পাসে এ স্বাক্ষর অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও চিফ সায়েন্টিস্ট প্রফেসর মাহমুদুল হাসান এবং পিএনজেড ইনোভেশনের প্রোগ্রাম ম্যানেজার এবং ইনোভেশন আইওটি ডিভাইসস অ্যান্ড অটোমেশনের প্রধান শফিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।

ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক এবং পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার মাধ্যমে গবেষণা উন্নয়ন এবং সম্মিলিত গবেষণাগুলোকে উচ্চমানের জার্নালে প্রকাশ করা হবে। ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণায় সহযোগিতা ও সহজতর করবে। এ ছাড়াও দুই প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা প্রকল্প, দক্ষতা ভাগাভাগি, অনুদান প্রয়োগ করেবে। কৃষি, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের মতো ক্ষেত্রগুলোতে পারস্পরিকভাবে প্রযুক্তিগত সমাধানে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) বিভিন্ন বিষয়ক গবেষণার ক্ষেত্রে গুণগত গবেষণা ও গবেষণা কার্যক্রমকে উন্নীত করার লক্ষে গবেষকদের জন্য গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) তহবিল প্রদানের অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) ২০১৯ সাল থেকে ইউনাইটেড গ্রুপের সক্রিয় আর্থিক সহায়তায় ৮০ মিলিয়ন টাকারও বেশি গবেষণা ফান্ড করেছে। আইএআর বছরে দুবার গবেষণা প্রস্তাবনা আহবান করে থাকে এবং বর্তমানে ১২০টিরও বেশি গবেষণা প্রকল্প অর্থায়ন করেছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়োডাটায় এখনও ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১০

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১১

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১২

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৩

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৪

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৫

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৭

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৮

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৯

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

২০
X