কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতির প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে সেমিনার

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

নিকোটিন পাউচ উৎপাদনে অনুমতি দেওয়ার প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইউনিভার্সিটির সেমিনার কক্ষে ‘নিকোটিন পাউচ : তামাক ব্যবহারের এক নতুন রূপ - একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টপ টোব্যাকো বাংলাদেশের টেকনিকাল অ্যাডভাইজার, ভাইটাল স্ট্র্যাটেজিএস অ্যান্ড মডারেটর আমিনুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এবং পার্শ্ববর্তী এলাকার জনসাধারণসহ স্টেট কলেজ অব হেলথ সাইন্সেসের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরাও ।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য প্রফেসর ড. মো. আক্তার হোসেন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ডা. নওজিয়া ইয়াসমিন এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোহাম্মদ আফজালুর রহমান ।

আমিনুল ইসলাম সুজন বাংলাদেশে তামাক ব্যবহারের নতুন হুমকি হিসেবে নিকোটিন পাউচের আবির্ভাব এবং এর ভয়াবহতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ফিলিপ মরিসের মতো বহুজাতিক তামাক কোম্পানিকে বাংলাদেশে এই আসক্তিমূলক পণ্য উৎপাদনের অনুমতি দেওয়া আমাদের জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আক্তার হোসেন খান তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের এই নতুন তামাকপণ্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে এবং নীতিনির্ধারকদের কাছে সম্মিলিত প্রতিবাদ পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ডা. নওজিয়া ইয়াসমিন শিক্ষার্থীদের দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় ‘চেঞ্জ মেকার’ হিসেবে ভূমিকা রাখার পরামর্শ দেন। সম্মানিত অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোহাম্মদ আফজালুর রহমান স্বাস্থ্য খাতে এই ধরনের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “জনস্বাস্থ্যবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে এই ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার থাকব।” তিনি সেমিনারে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিস ডিপার্টমেন্টের লেকচারার তাসফিয়া নাহিয়ান হাফিজ এবং সমন্বয় করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের লেকচারার ও কো-অর্ডিনেটর মো. আল্লামা ফয়সাল।

সেমিনার শেষে নিকোটিন পাউচের উৎপাদন ও বিপণনের অনুমোদনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একটি মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X