কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে এলো এআই ফিচার ও এমোলেড ডিসপ্লেসহ নতুন টেকনো ওয়াচ নিও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্টাইলিশ ডিজাইন ও উদ্ভাবনী প্রযুক্তির জন্য পরিচিত ব্র্যান্ড টেকনো বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টওয়াচ ‘টেকনো ওয়াচ নিও’।

আধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং কার্যকারিতার সমন্বয়ে তৈরি এই ঘড়িটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যারা ফ্যাশন ও প্রযুক্তি দুটিই একসঙ্গে পছন্দ করেন, তাদের জন্য উপযুক্ত এই ডিভাইসটি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওয়াচ নিওতে রয়েছে ১.৪৩ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, যা ২.৫ডি অ্যানিমেশন ইফেক্টসহ প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। ১০০০ নিট উজ্জ্বলতার কারণে সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়। এ ছাড়া এর অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধা নোটিফিকেশনসহ গুরুত্বপূর্ণ তথ্য সবসময় দৃশ্যমান রাখে।

প্রিমিয়াম ধাতব ফ্রেম ঘড়িটির ডিজাইনে এনে দিয়েছে নান্দনিক সৌন্দর্য। বক্সের ভেতরই পাওয়া যাবে দুটি স্টাইলিশ সিলিকন স্ট্র্যাপ, যা ব্যবহারকারীরা নিজের পছন্দ বা পোশাকের সঙ্গে মানিয়ে ব্যবহার করতে পারবেন। ঘড়িটি আইপি৬৮ পানি ও ধুলো প্রতিরোধের রেটিংসহ দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যও উপযোগী, যা এটিকে যে কোনো অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত সঙ্গী করে তোলে।

টেকনো ওয়াচ নিওতে আরও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ওয়াচ ফেস, যা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারটি হ্যান্ডস-ফ্রি অপারেশনকে আরও সহজ করে তোলে, আর উন্নত ব্লুটুথ কলিং সুবিধাসহ স্পষ্ট কথোপকথনের নিশ্চয়তা দেয়।

স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের জন্য ঘড়িটিতে রয়েছে ২৪/৭ স্বাস্থ্য মনিটরিং ফিচার, যা রিয়েল-টাইমে হৃদস্পন্দন, রক্তের অক্সিজেন, ঘুমের গুণমান এবং মানসিক চাপের মাত্রা পরিমাপ করে। এছাড়া ১০০টিরও বেশি স্পোর্টস মোড থাকায় ফিটনেসপ্রেমীরা সহজেই তাদের ট্রেনিং ও কার্যকলাপ ট্র্যাক করতে পারবেন।

৩০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির টেকনো ওয়াচ নিও মাত্র একবার চার্জেই চলবে ১০ দিন পর্যন্ত। এতে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে। ওয়াচ নিও এখন বাংলাদেশের সকল টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৫,৪৯৫ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tecno-mobile.com/bd। টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো অনুসরণ করুন সর্বশেষ আপডেট ও অফারের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X