কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ঢুকে পড়ল সাপ, অতঃপর...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা। চার ফুট লম্বা একটি সাপ হাসপাতালে ঢুকে পড়লে চিকিৎসারত রোগীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি শুরু করে ডাক্তার এবং নার্সও।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের একটি হাসপাতালে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

এতে দেখা গেছে, হাসপাতালের আলমারির নিচে ঢুকে পড়ে একটি সাপ। পরে সেটিকে বের করার পরই ঘটে বিপত্তি। সাপটিকে ধরার পর তা আবার ছুটে গেলে রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, স্থানীয় এক ব্যক্তিকে সাপে কামড়ালে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে নিয়ে আসা হয় দুটি সাপ। যাতে চিকিৎসকরা সাপের প্রজাতি চিহ্নিত করে সঠিক ভেনম দিতে পারেন।

তবে সাপ দুটি হাসপাতালে নিয়ে আসার পর এর মধ্যে একটি ছুটে যায়। আর তাতেই পুরো হাসপাতালজুড়ে ভীতি ছড়িয়ে পড়ে। এরপর সাপটিতে ধরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X