ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

যে তারিখে জন্ম সে তারিখে বিয়ে করলে কি ক্ষতি হয়? যা বলছেন বিশেষজ্ঞ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। মানব ইতিহাসের শুরু থেকেই বিয়ের বিধান চলে আসছে। ইসলামে বিয়েকে খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি ইবাদত হিসেবে বলা হয়েছে। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং বিয়ের সামর্থ্য রাখে, তার জন্য দেরি না করে বিয়ে করা ইমানি দায়িত্ব।

নবী করিম (সা.) বলেছেন, ‘হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, তার বিয়ে করা উচিত। কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। কেননা রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয় (বুখারি : ৫০৬৫, মুসলিম: ১৪০০)।’

এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো তারিখ, দিন বা মাস ঠিক করে দেওয়া হয়নি; বরং সামর্থ্য হলে দেরি না করে বিয়ে করে নেওয়াই উত্তম।

কিন্তু আমাদের সমাজে কিছু কিছু লোক একটি ভুল বার্তা ছড়িয়ে মানুষকে বিব্রত করেন। তারা বলেন, ‘যে তারিখে জন্ম সে তারিখে বিয়ে করা যাবে না।’ অর্থাৎ বর কিংবা কনের জন্মদিবসে বিয়ে করা যাবে না। তাদের দাবি, এই দিনে বিয়ে করলে দাম্পত্যজীবন অশুভ-অকল্যাণকর হয়।

এ প্রসঙ্গে ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে, এমন ধারণা বা চিন্তার কোনো অস্তিত্ব কোরআন-হাদিসের কোথাও নেই। এটি মূলত হিন্দু সমাজ থেকে ছড়িয়ে পড়া একটি কুসংস্কার। আবার অনেকে মনে করেন, ‘মহররম মাসে বিয়ে করা ঠিক না। এটাও একটা ভুল ধারণা।’

আলেমদের মতে, কোনো মুমিন এ জাতীয় বিশ্বাস রাখতে পারেন না। মুমিনের বিশ্বাস হবে, কল্যাণ-অকল্যাণের মালিক একমাত্র আল্লাহতায়ালা।

প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ তার লাইভ প্রশ্নোত্তরে জানান, বর-কনের জন্মদিনে বিয়ে করা যাবে না— শরিয়তে এই কথার কোনো ভিত্তি নেই। বরং যে কোনো দিন বিয়ে হতে পারে। জন্মদিনেও বিয়ে হতে পারে। এতে কোনো অসুবিধা নেই।

তার ভাষ্য, যারা মনে করেন জন্মদিনে বিয়ে হতে পারে না, এটা একদম অনর্থক চিন্তা। একটি কুসংস্কার। আর হাদিস শরিফে এসেছে, কুলক্ষণ-কুসংস্কার গ্রহণ করা শিরক (সুনানে আবু দাউদ : ২/১৯০, আল-বিদায়া ওয়ান নিহায়া : ৩/৪১৯)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X