বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ
ঈদে মিলাদুন্নবী (স.)

ঢাকায় আসছেন আল্লামা তাহের শাহ

আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ। ছবি : সংগৃহীত
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) জশনে জুলুসে নেতৃত্ব দিতে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা আসবেন বলে জানিয়েছে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনের নেতারা।

নেতারা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আমিরাতের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন আল্লামা তাহের শাহ। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ ঢাকা মোহাম্মদপুর এলাকায় খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছবেন। হুজুর কেবলাবৃন্দকে সংবর্ধনার জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের কেবিনেট নেতারা ও গাউসিয়া কমিটির কর্মকর্তা ও পীর ভাইয়েরা ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন।

আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য পবিত্র ঈদে মিলাদুন্নবী এর জশনে জুলুসে নেতৃত্ব দেবেন। এতে প্রধান মেহমান আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ ও বিশেষ মেহমান হিসেবে থাকবেন সাহেবজাদা হযরতুলহাজ সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ।

জুলুসের মিছিলটি ঢাকা মোহাম্মদপুর জয়েন্ট কোয়াটার্স, এফ-ব্লকস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা হতে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ময়দানে ফিরে আসবে। দুপুর ১২টায় জমায়েত, মাহফিল এবং মাহফিল শেষে নামাজে জোহর ও দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X