কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

টগি ফান ওয়ার্ল্ডে ‘স্পুকট্যাকুলার সোয়রে ২.০’ হ্যালোইন উৎসব

‘স্পুকট্যাকুলার সোয়রে ২.০’ নামে  ভিন্নধর্মী এক হ্যালোইন উৎসব। ছবি : কালবেলা
‘স্পুকট্যাকুলার সোয়রে ২.০’ নামে  ভিন্নধর্মী এক হ্যালোইন উৎসব। ছবি : কালবেলা

তরুণ প্রজন্মকে ভৌতিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে টগি ফান ওয়ার্ল্ডে আয়োজন করা হলো ‘স্পুকট্যাকুলার সোয়রে ২.০’ নামে ভিন্নধর্মী এক হ্যালোইন উৎসব।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে টগি ফান ওয়ার্ল্ড ও বিডি কসপ্লেয়ারের যৌথ আয়োজনে দুপুর থেকেই বিচিত্র সাজে আসতে শুরু করেন পপকালচার অনুসারী এডভেঞ্চারপ্রেমীরা।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে টগি ফান ওয়ার্ল্ডে নেমে আসে এক ভৌতিক পরিবেশ।

আয়োজকরা জানান, স্পুকট্যাকুলার সোয়রে ২.০ দ্বিতীয় আয়োজনে কসপ্লেয়ারদের ভৌতিক উপস্থাপনার পাশাপাশি কসটিউম প্রতিযোগিতা, র‍্যাম্প শো, লাইভ ডিজে প্রোগ্রাম, বিভিন্ন ধরনের খাবারের স্টল ও রহস্যময় ফরচুন টেলার ছিল উল্লেখযোগ্য। টগি ফান ওয়ার্ল্ডের জনপ্রিয় গেইম ‘এসকেপ রুম’ কসপ্লেয়ারদের পারফর্মেন্সে বাড়তি মাত্রা যোগ করে।

উৎসব উপলক্ষে হ্যালোইন উৎসবের আমেজে সাজানো হয় বসুন্ধরা সিটি এবং বিশেষ করে টগি ফান ওয়ার্ল্ড। সন্ধ্যায় আয়োজন করা হয় মিট অ্যান্ড গ্রিট উইথ সেলিব্রেটি কসপ্লেয়ারস। এতে ভূতুড়ে বিভিন্ন পোশাক পরে বসুন্ধরা সিটির এট্রিয়াম, লেভেল ইলেভেন এবং থার্টিনে অংশ নেন বিভিন্ন সেলিব্রেটি। তারা ভিন্ন ভিন্ন কল্পচরিত্রের সাজ পোশাকে চমক দেন দর্শকদের। হ্যালোইন কস্টিউম কম্পেটিশনের বিচার কাজ পরিচালনা করেন বিশিষ্ট কসপ্লেয়াররা। এ আয়োজনে দুটি ক্যাটাগরিতে কস্টিউম কনটেস্ট হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৩৫ হাজার টাকা সমমূল্যের পুরস্কার দেওয়া হয়।

হ্যালোইন কস্টিউম কম্পিটিশন এবং কসপ্লেয়ারদের সাথে মিট অ্যান্ড গ্রিটের পর টগি ফান ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয় লাইভ মিউজিক শো। এ ছাড়া টগি ফান ওয়ার্ল্ডের বিভিন্ন সেলফি বুথ এবং খাবার সাজানো হয় হ্যালোইন উৎসব মাথায় রেখে।

হ্যালোইন সাধারণত পশ্চিমা দেশগুলোতে উদযাপন করা হয় তবে ইদানীং বাংলাদেশের তরুণদের মধ্যেও এ ইভেন্টটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১০

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১১

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১২

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১৩

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৪

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৫

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৬

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

১৭

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১৮

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১৯

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

২০
X