কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টানা সাতবার সেরা সুপারস্টোর ব্র্যান্ড পুরস্কার জিতলো ‘স্বপ্ন’

‘স্বপ্ন’র পক্ষ থেকে মঞ্চে একসঙ্গে পুরস্কারটি গ্রহণ করেন কর্মকর্তারা। ছবি : কালবেলা
‘স্বপ্ন’র পক্ষ থেকে মঞ্চে একসঙ্গে পুরস্কারটি গ্রহণ করেন কর্মকর্তারা। ছবি : কালবেলা

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৫তম আসর। টানা সাতবার সেরা সুপারস্টোর ব্র্যান্ড হিসেবে এবারও পুরস্কার জিতেছে ‘স্বপ্ন’। সেই সাথে এবার শীর্ষ ১৫ ব্র্যান্ডের মধ্যে সর্ব শ্রেণিতে সেরা ৬ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দেশের বৃহৎ চেইন সুপারশপ ‘স্বপ্ন’। টানা সপ্তমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড ঘোষণার পর ‘স্বপ্ন’র পক্ষ থেকে মূল মঞ্চে এসে একসাথে পুরস্কারটি গ্রহণ করেন স্বপ্নর হেড অব বিজনেস সালাহ উদ্দিন মিসবাহ, হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার, বিজনেস হেড জেনারেল মারচেনডাইজ ক্যাটাগরি হাসিব উল আলাম, স্বপ্নর হেড অব ক্রিয়েটিভ মো. ফরিদুজ্জামান, ডাটা অ্যানাইলাইটিকস লিড ম্যানেজার শেহজাদ আর মাজিদ, হেড অফ বিজনেস (লাইফস্টাইল) তানজিনা আকতার, হেড অব ট্রেড মার্কেট রিসার্চ নুসরাত জাহান এবং রিজিওনাল ম্যানেজার অফ অপারেশনস মো. সাব্বির হোসাইন।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের সেরা ৬ষ্ঠ ব্র্যান্ড এর অ্যাওয়ার্ডও গ্রহণ করে স্বপ্ন-এর টিম। উল্লেখ্য, ২০০৮ সালে যাত্রা শুরু করে সুপারশপ স্বপ্ন। প্রান্তিক পর্যায়ের কৃষক, সরবরাহকারীদের সঙ্গে গ্রাহকের মেলবন্ধন তৈরি হচ্ছে স্বপ্নের চেইনশপের মাধ্যমে দেশব্যাপী এখন স্বপ্নর ৪১৬টি আউটলেট রয়েছে।

সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে স্বপ্ন। এ ছাড়া ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার জিতেছে, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো শক্তিশালী মোট ১৭টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সাথে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের স্বপ্ন। প্রাইভেট কোম্পানির মধ্যে চলতি বছর সুপার-সমকাল আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড অর্জন করে স্বপ্ন।

দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১৫ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে সম্মানিত করে চলেছে। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলোর সাফল্যের প্রদর্শন এবং উদযাপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১১

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১২

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৩

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৫

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৬

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৭

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৮

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৯

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

২০
X