কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৩:২৩ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্লেমন’-এর সঙ্গে শান্তর চুক্তি স্বাক্ষর 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ‘ক্লেমন’-এর সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শান্ত এই সমঝোতার মাধ্যমে ক্লেমনের সব ব্র্যান্ড কমিউনিকেশন এবং অ্যাক্টিভিটির সঙ্গে সংযুক্ত থাকবেন।

শান্ত বলেন, ক্লেমনের মতো জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত এবং ভবিষ্যতে ক্লেমনের সঙ্গে ভালো কিছু কাজ হবে বলে আশা করছি। ক্লেমন ক্রিকেট একাডেমির হাত ধরে আমার ক্রিকেটের যাত্রা শুরু হয়েছে। আজকে ক্লেমনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে আমি খুবই আনন্দিত।

সমগ্র বাংলাদেশে ক্লেমনের পৃষ্ঠপোষকতায় মোট ৭টি ক্রিকেট একাডেমি পরিচালিত হচ্ছে। ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, যশোর, দিনাজপুর, রাজশাহী ও সাতক্ষীরা একাডেমি থেকে প্রতিবছর নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী ও মাহমুদুল হাসান জয়ের মতো নতুন নতুন প্রতিভাবান ক্রিকেটার তৈরি হচ্ছে। নাজমুল হোসেন শান্ত, ক্লেমন ক্রিকেট একাডেমির এক অনবদ্য আবিষ্কার। তিনি রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমির প্রথম ব্যাচ থেকে তার ক্রিকেটের যাত্রা শুরু করেন। সম্প্রতি শান্ত তিন ফরমেটের (ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি) ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছেন।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি.-এর সিএমও মাইদুল ইসলাম বলেন, ক্লেমন সবসময় খেলাধুলা ও সুস্থ বিনোদনকে পৃষ্ঠপোষকতা করে আসছে। ক্লেমন বরাবরই তরুণদের জন্য খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। ভবিষ্যতে আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত এই ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ ও যুবকদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় নাজমুল হোসেন শান্ত ক্লেমনের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ভবিষ্যতে দারুণ কিছু ক্যাম্পেইন করার সুযোগ সৃষ্টি হবে।

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইমরান কায়সার ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X