কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ড. মোশতাক এমএসএইচ গ্লোবাল বোর্ডের পরিচালক নির্বাচিত

অধ্যাপক ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী। ছবি : কালবেলা
অধ্যাপক ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী। ছবি : কালবেলা

দ্য ম্যানেজমেন্ট সাইন্সেস ফর হেলথ (এমএসএইচ) যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। সম্প্রতি ব্র্যাকের সাবেক ভাইসচেয়ার ও নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. আহমদ মোশতাক রাজা চৌধুরীকে এমএসএইচের আন্তর্জাতিক বোর্ড অব ডিরেক্টরসের পরিচালক নিযুক্ত করা হয়।

এমএসএইচের চিঠিতে বলা হয়েছে, ‘আপনার এই নিযুক্তিতে আমরা খুবই আপ্লুত। বিশ্বনন্দিত বিশেষজ্ঞরা পৃথিবীর বিভিন্ন দেশে সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমাদের সঙ্গে কাজ করছেন। আপনার জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের লক্ষ্যে পৌঁছাতে বিশেষ অবদান রাখবে। পাঁচ দশকের বেশি সময় ধরে এমএসএইচ বাংলাদেশসহ পৃথিবীর ৩০টির বেশি দেশে স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে কাজ করছে। ড. মোশতাক মানব উন্নয়ন ও বিশ্বস্বাস্থ্য বিষয়ে একজন অভিজ্ঞ ব্যক্তি। বর্তমানে তিনি নাগরিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’-এর আহ্বায়ক। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন সংস্থার বোর্ড ও কমিটিতে সম্পৃক্ত আছেন।

যার মধ্যে রয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সাউথ এশিয়া সেন্টার। তার প্রকাশিত নিবন্ধ ও বইয়ের সংখ্যা দুই শতাধিক। সম্প্রতি দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড তার একটি জীবনী লেখ্য প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X