কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

উন্নত নেটওয়ার্কের মাধ্যমে দ্বিগুণ গতির সুপারনেট নিশ্চিত করল রবি

রবির লোগো। ছবি : সৌজন্য
রবির লোগো। ছবি : সৌজন্য

গত এক বছরে রবির ডেটা স্পিড ১৩০ শতাংশ এবং ভয়েস কোয়ালিটি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য রবি যে সাহসী পদক্ষেপগুলো নিয়েছে ডেটা স্পিডে এই দ্বিগুণ গতি তারই প্রতিফলন।

স্পেকট্রাম রিফার্মিং করে কোম্পানি টুজি, থ্রিজি এবং ফোরজি প্রযুক্তির জন্য উপলব্ধ স্পেকট্রামের ব্যবহার পুনঃবিন্যাস করার মাধ্যমে ২০২২ সালের তুলনায় ভয়েস এবং ডেটা অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। ২০২৩ সালে এক হাজারের বেশি সাইট যুক্ত করা হয়েছে, যার ফলে সর্বোচ্চ ফোরজি কভারেজ (৯৮.৮ শতাংশ) নিশ্চিত করা হয়েছে।

ক্রমবর্ধমান ডেটা ট্র্যাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে নেটওয়ার্কের ক্ষমতা অপ্টিমাইজ করার জন্য রবি এল ২ হাজার৬০০ স্পেকট্রামও স্থাপন করেছে। এর ফলে গ্রাহকদের ডেটা অভিজ্ঞতা আরও উন্নত হয়েছে।

এছাড়া এআই-ভিত্তিক সফটওয়ার এবং মেশিন লার্নিং টুলগুলি রবির নেটওয়ার্ককে আরও উন্নত, ট্রাফিক লোড অপ্টিমাইজ এবং ভয়েস ও ডেটাতে গ্রাহকের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য স্থাপন করা হয়েছে।

রবির কলড্রপের হার আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) স্বীকৃত কলড্রপের অনেক নিচে যা মাত্র শূণ্য দশমিক ৩ শতাংশ। এর মাধ্যমে রবি গ্রাহকের আস্থার নেটওয়ার্কে পরিণত হয়েছে।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘২০২৩ সালে আমরা স্মার্ট বাংলাদেশ ভিশনকে এগিয়ে নেওয়ার জন্য স্মার্ট নেটওয়ার্ক এর ভিত্তি স্থাপন করি। এর ফলে রবির ফোকাস প্রথাগত কানেক্টিভিটি সেবার বাইরেও ডিজিটাল লাইফস্টাইলকে সহজতর করতে এবং দৈনন্দিন এক্সপেরিয়েন্স বৃদ্ধিতে সহায়তা করেছে । এটি অগ্রণী ডিজিটাল ব্র্যান্ড হিসাবে রবির বিস্তৃত 4.5G সুপারনেটকে রবির ব্র্যান্ড স্লোগান ‘পারবে তুমিও’ এর সঙ্গে একই গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১০

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১১

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১২

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৩

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৪

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৫

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৭

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৮

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৯

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

২০
X