কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা‌লিংক গ্রাহকদের জন্য ‘স্বপ্নের’ ছাড়

বাংলালিংকের কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও স্বপ্ন-এর হেড অব ই-কমার্স খাজা আশহাদ বেলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি : সৌজন্য
বাংলালিংকের কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও স্বপ্ন-এর হেড অব ই-কমার্স খাজা আশহাদ বেলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি : সৌজন্য

দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, স্বপ্ন-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা পবিত্র রমজান মাসজুড়ে মুদিপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় কেনাকাটায় দেশের অন্যতম বড় রিটেইল চেইন স্টোর স্বপ্ন-তে পাবেন বিশেষ মূল্যছাড়।

‘অরেঞ্জ ক্লাব’ হলো বাংলালিংকের একটি লয়্যালটি প্রোগ্রাম, যেটির মাধ্যমে বাংলালিংক তাদের বিশেষ গ্রাহকদের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো থেকে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা প্রদান করে থাকে।

বাংলালিংকের কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও স্বপ্ন-এর হেড অব ই-কমার্স খাজা আশহাদ বেলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ৩ এপ্রিল এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ বিশেষ অফারের অংশ হিসেবে, অরেঞ্জ ক্লাব সদস্যরা স্বপ্ন ডট কম থেকে তাদের অনলাইন কেনাকাটায় ৭ শতাংশ ও সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। সর্বনিম্ন ৪০০ টাকার কেনাকাটার উপর এই অফারটি প্রযোজ্য। প্রত্যেক গ্রাহক চার বার পর্যন্ত এই অফারটি উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, ‘অরেঞ্জ ক্লাব প্রোগ্রামের অধীনে এই চুক্তিটির উদ্দেশ্য হলো আমাদের সম্মানিত গ্রাহকদের রমজান এবং ঈদুল ফিতর উদযাপনের জন্য নিত্য প্রয়োজনীয় মুদিদ্রব্য কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করা। স্বপ্ন থেকে কেনাকাটায় বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের আমরা উন্নত অভিজ্ঞতা উপভোগের সুযোগ করে দিতে পেরে আনন্দিত, যেখানে তারা মুদি ও প্রতিদিনের জীবনযাত্রার প্রয়োজনীয় পণ্যগুলিতে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।’

স্বপ্ন ‘দ্য এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতেছে ও ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নিজস্ব আউটলেটের সংখ্যা বাড়িয়ে সারা দেশে নিজেদের বিস্তৃতি ও প্রসার অব্যাহত রেখেছে।

এছাড়াও খুচরা বিক্রয় থেকে সেরাটি পেতে, স্বপ্ন তাদের অনলাইন বিক্রয় প্ল্যাটফর্মকেও পুনর্গঠন করেছে।

স্বপ্ন-এর হেড অব ই-কমার্স খাজা আশহাদ বেলাল বলেন, ‘অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য আকর্ষণীয় অফার প্রদান করতে ও তাদের ঈদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করার লক্ষ্য বাংলালিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। এ সমঝোতা চুক্তির আওতায় বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য রয়েছে অনেক রকম সুবিধা, এখন স্বপ্ন থেকে মুদি ও নিত্য পণ্যগুলিতে বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

আমরা বিশ্বাস করি যে, এ চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা উপকৃত হবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলালিংকের লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, বাংলালিংকের করপোরেট গ্রুপ ম্যানেজার মো. আরিফুর রহমান, স্বপ্ন-এর ই-কমার্স ক্যাটাগরি ম্যানেজার মুমতাহেনা মিম ও স্বপ্ন-এর গ্রোথ লিড এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট লিড সৈয়দ আমিরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X