নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বসিলায় অত্যাধুনিক শপিংমল করবে রূপায়ণ সিটি

রাজধানীর গুলশানে রূপায়ণ সিটির চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে রূপায়ণ সিটির চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত

দেশের মানুষের জীবনধারার মান উন্নয়নের সংকল্পে আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড ‘রূপায়ণ সিটি’। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রাজধানীর পশ্চিমাঞ্চলের নাগরিকদের কেনাকাটার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে মোহাম্মদপুরের বসিলায় রূপায়ণ সিটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের একটি শপিংমল ও কমার্শিয়াল কমপ্লেক্স।

রোববার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এ-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপর পক্ষে ইমরান হোসেন ও ইজাজুল ইজাবিল হোসেন ইমন চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটির ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন এবং অন্য অতিথিরা।

এ সময় এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি দেশের সর্বাধুনিক শপিংমল ম্যাক্সাস-দ্য মল অব বাংলাদেশ নির্মাণকাজ শুরু করেছে রূপায়ণ সিটি উত্তরাতে। তারই ধারাবাহিকতায় আরও একটি অসাধারণ শপিংমল ও কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে দেশের আবাসন খাতকে এগিয়ে নিয়ে যাব আমরা।

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, দেশের অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রার উন্নয়নে আরও নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে চলার জন্য রূপায়ণ সিটি সর্বদা দায়িত্বশীল এবং অঙ্গীকারবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X