কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রূপায়ণ সিটি ও ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের চুক্তি স্বাক্ষর

রূপায়ণ সিটি ও ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটের চুক্তি সই। ছবি : সংগৃহীত
রূপায়ণ সিটি ও ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটের চুক্তি সই। ছবি : সংগৃহীত

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের মধ্যে একটি 'চুক্তি' স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুপুরে রূপায়ণ সিটি সিইও এম মাহবুবুর রহমান এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের সিইও আসিফ ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপায়ণ সিটির সিবিও রেজাউল হক লিমন, হেড অফ মার্কেটিং জনাব গোস্বামী অসীম রঞ্জন এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের পক্ষে জনাব মারুফ মনজুর ও মোহাম্মদ আবদুল মতিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চুক্তি অনুযায়ী রূপায়ণ সিটির গ্রাহক এবং কর্মকর্তাবৃন্দ বিশ্বখ্যাত 'ক্যামেরিচ' ব্র্যান্ডের আসবাবপত্র ক্রয়ে বিশেষ ছাড়সহ অন্যান্য সুবিধাদি খুব সহজেই গ্রহণ করতে পারবে।

ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের সিইও আসিফ ইকবাল বলেন, ক্যামেরিচ একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। রূপায়ণ সিটির মাধ্যমে তাদের গ্রাহকদের হাতের কাছে হাজির হয়েছে। এখানে আমাদের একটি ডিসপ্লে সেন্টার থাকবে, রূপায়ণ সিটি উত্তরার যে সকল গ্রাহক উন্নত ফার্নিচার খুঁজছেন তাদের জন্য সমাধান যেন দিতে পারি। আজকের যে আয়োজন করা হয়েছে তার জন্য রূপায়ণ সিটির সিইও ও অন্যান্য কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ক্যামেরিচের দুনিয়ায়।

রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় দেশের রিয়েল এস্টেট খাতে রূপায়ণ সিটি একটি উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে সুপরিচিত এবং সব সময়েই তার সন্মানিত ক্রেতাদের জন্য নতুন নতুন আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় 'ব্রেক দ্যা স্কয়ার ফিট স্টোরি'- এই দর্শনকে ধারণ করে রূপায়ণ সিটি তার ক্রেতাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে আশাবাদী। দেশের রিয়েল এস্টেট খাতে রূপায়ণ সিটি একটি উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে সুপরিচিত এবং সব সময়েই তার সন্মানিত ক্রেতাদের জন্য নতুন নতুন আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ‘ব্রেক দ্যা স্কয়ার ফিট স্টোরি’– এই দর্শনকে ধারণ করে রূপায়ণ সিটি তার ক্রেতাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে আশাবাদী ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X