আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৩:৩১ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘মা তুমি ভালো থেকো, আমি চিরদিনের জন্য চলে গেলাম’

মুক্তা। ছবি : সংগৃহীত
মুক্তা। ছবি : সংগৃহীত

বরগুনার আমতলী পৌরসভায় চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১ জুলাই) বিকালে পৌরসভার খোন্তাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যায় মারা যাওয়া ওই ছাত্রীর নাম মুক্তা (১৬)। সে আমতলী উপজেলার ছোটনীলগঞ্জ গ্রামের রাজু সরদারের মেয়ে। আমতলী এমইউ গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ওই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ তাদের আমতলী পৌরশহরের ভাড়াবাসা থেকে উদ্ধার করে।

এলাকার প্রতিবেশী সূত্রে জানা গেছে, মুক্তা তার মা খালেদা বেগমের সঙ্গে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের আলী আকবর হাওলাদারের বাসায় ভাড়া থাকেন। রোববার সকালে সে স্কুলে গিয়ে ক্লাস না করে দুপুর ১২টার দিকে বাসায় ফিরে আসে। তার মা তখন বাসায় ছিলেন না। এই সুযোগে তার মায়ের উদ্দেশ্য একটি চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে।

দুপুরে ভাত খাওয়ার জন্য মুক্তার ছোট ভাই বাসায় প্রবেশ করে দেখতে পায় তার বোন মুক্তার নিথর দেহ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পাশে তার মায়ের উদ্দেশ্য লেখা রয়েছে একটি চিরকুট। ওই চিরকুটে লেখা রয়েছে, মা তুমি ভালো থেক, আমি চিরদিনের জন্য চলে গেলাম। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, স্কুলছাত্রীর মরদেহ ও তার মায়ের উদ্দেশ্য লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। মুক্তার সঙ্গে খুলনা বাগেরহাটের শামিম নামে এক ছেলের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার মেনে নিলেও ছেলের পরিবার বিয়েতে রাজি না হওয়ার কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X