কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

পাহাড়ে ঢলে নদীর পানি বৃদ্ধি। ছবি : কালবেলা
পাহাড়ে ঢলে নদীর পানি বৃদ্ধি। ছবি : কালবেলা

উজান থেকে নেমে আসা পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কমলগঞ্জের কয়েকটি ইউনিয়নে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৪/৫ স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোমবার (১ জুলাই) ভোর রাত থেকে উপজেলার কমলগঞ্জে মুষলধারায় বৃষ্টিপাত হয়। এ ছাড়া উজানে ভারী বৃষ্টিপাতের কারণে সকাল থেকে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

এদিন বিকাল ৪টায় কমলগঞ্জ থানা সংলগ্ম পুরাতন ধলাই সেতু এলাকা ঘুরে দেখা গেছে, নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। উপজেলার কয়েকটি ইউনিয়নের ৪/৫টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি রাখছে।

স্থানীয়রা জানান, উপজেলার কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে শুরু করে উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ধলাই নদীর ৫৭ কিলোমিটার। এলাকার প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ আছে। তার আগেও নদীর বাঁধ ভেঙে পানি ডুকে বন্যা হয়েছে। ফলে কৃষি ও বসতঘরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল।

এখন আবার ভাঙলে তাহলে আমরা মারাই যাব। এভাবে পানি বাড়তে থাকলে ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধের যেকোনো স্থান ভেঙ্গে যেতে পারে। এ ছাড়া আগের বাঁধগুলো এখনো কাজ হয়নি। যদি পানি বাড়তে থাকে তাহলে আগের বাঁধগুলোতে পানি ঢুকবে।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পর্যবেক্ষক সাকিব হোসেন বলেন, উজানে পাহাড়ি এলাকায় বেশি বৃষ্টি হওয়ায় রোববার রাত থেকে কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি।

তিনি বলেন, বিকাল ৩টার সময় আমরা একটা রিডিং নিয়েছিলাম তখন ধলাই নদীর পানি বিপৎসীমার ১৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত ছিল। তবে আজ দুপুর ১২টার রিডিংয়ে দেখা গেছে, ৫ ফুট পানি বেড়েছে। সন্ধ্যা ৬টায় রিডিংয়ে কমলগঞ্জের ধলাই নদীর পানি ১৮ দশমিক ৩৫ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। ১৯ দশমিক ৩৫ সেন্টিমিটার হচ্ছে বিপৎসীমা উপর দিয়ে প্রবাহিত হওয়া।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, রোববার সকাল থেকে ধলাই নদীর পানি আকস্মিক বেড়ে গেছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন ধলাই নদীর পানি প্রবাহের দিকে নজর রাখছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X