সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নৌকা ডুবে মা-মেয়েসহ নিখোঁজ ৩

নৌকাডিুবির ঘটনায় উদ্ধার অভিযান দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
নৌকাডিুবির ঘটনায় উদ্ধার অভিযান দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকা ডুবে এক শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার আজমপুর খেয়াঘাট থেকে দোয়ারাবাজার সদরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার পশ্চিম মাছিমপুর গ্রামের গোলজান বেগম এবং আইন উদ্দিনের স্ত্রী জোছনা বেগম ও তার দেড় বছরের শিশু কন্যা।

জানা গেছে, নিখোঁজ তিনজন আজমপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকেন। বেলা ১১টার দিকে নদী পারাপারে জন্য তারা খেয়া নৌকায় উঠেন। নৌকা মাঝনদীতে যাওয়ার পর হঠাৎ ডুবে যায়। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ জোছনা বেগমের ভাই হায়াত আলী বলেন, আমরা আজমপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকি। দোয়ারাবাজার সদরে যাওয়ার জন্য তারা (গোলজান বেগম ও জোছনা বেগম) খেয়া নৌকায় উঠেছিলেন। মাঝনদীতে গিয়ে নৌকাটি হঠাৎ ডুবে যায়।

দোয়ারাবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিল্লাল আহমদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছেন। সুনামগঞ্জ সদর থেকেও একটি ডুবুরি দল এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১০

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১১

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইংল্যান্ডের দারুণ শুরু

১৮

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X