বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১১:২৩ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সাজেকে আটকে পড়েছেন শতাধিক পর্যটক

পানি উঠেছে বাঘাইছড়ি উপজেলা পরিষদে। ছবি : কালবেলা
পানি উঠেছে বাঘাইছড়ি উপজেলা পরিষদে। ছবি : কালবেলা

তিনদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির কাচাঁলং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। পানিবন্দি প্রায় ১০ হাজার মানুষ। বাঘাইহাট বাজারে পানি ওঠায় মেঘের রাজ্য সাজেকে শতাধিক পর্যটক আটকা পড়েছে।

সোমবার (১ জুলাই) মধ্যরাত থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এতে উপজেলার সদর, বারবিন্দু, মাস্টার পাড়া, লাইন্যা ঘোনা, উলুছড়ি, এফ ব্লক, পশ্চিম মুসলিম ব্লক, রুপকারি, পুরাতন মারিশ্যা গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এ ছাড়াও দীঘিনালা সাজেক সড়কের বাঘাইহাট বাজার প্লাবিত হওয়ায় সাজেকে আটকা পড়েছে শতাধিক পর্যটক এবং সকাল থেকে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেনি। তবে সাজেকে অবস্থানরত সকল পর্যটক সুস্থ আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানিয়েছেন, টানা বৃষ্টিতে বাঘাইহাটে পানি ওঠায় সাজেকে অবস্থানরত সকল পর্যটক সেখানে আটকা আছে। তবে তারা সুস্থ আছেন। বৃষ্টি কমলে কয়েকঘণ্টার মধ্যে আশা করছি পানি নেমে যাবে। যারপর তারা নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, টানাবৃষ্টিতে পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ির নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কী পরিমাণ মানুষ পানিবন্দি তার সঠিক হিসাব বলতে পারছি না। এরইমধ্যে ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে তবে সেখানে কেউ এখনো আসেনি। অপরদিকে খাগড়াছড়ির দীঘিনালা সড়ক ও বাঘাইছড়ির বাঘাইহাট বাজার পানিতে ডুবে যাওয়ায় শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে মানুষ

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

আর্জেন্টিনা-মিশরের খেলা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ

বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখাতে প্রস্তুত রাজকুমার রাও

‘দিনের আলোতে ডাকাতি’- আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনহো

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

১০

ভারতে ধর্ষণে অভিযুক্ত যুবক পুলিশের গুলিতে নিহত

১১

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

১২

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

১৩

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

১৪

ঢাকা মেডিকেল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার

১৬

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

১৭

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

১৮

এসএসসি পাসেই ১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন যেভাবে

১৯

৮ জেলায় চাকরি দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

২০
X