মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লা। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তানহা আক্তার (১৩) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকার বড় বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তানহা আক্তার ওই এলাকার মো. বাহার মিয়ার তৃতীয় মেয়ে। ব্রাহ্মণপাড়া থানার এসআই ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা বাহার মিয়া বলেন, আমার স্ত্রী বড় মেয়েকে ডাক্তার দেখাতে বাড়ি থেকে সকাল সাড়ে দশটার দিকে বেরিয়ে যায়। পরে বাড়ি ফিরে তানহাকে তাৎক্ষণিক খুঁজে পায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে তানহাকে শোবার ঘরে ডাকতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখা যায়। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে এক পর্যায়ে তা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই ইকবাল হোসেন বলেন, কিশোরী তানহা আক্তারকে তার শোবার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় তার স্বজনরা। পরে তাকে অচেতন ও ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাহার মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X