লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

গৃহশিক্ষকের হাত ধরে নিরুদ্দেশ ছাত্রীর মা

গৃহ শিক্ষক আলামিন ও গৃহবধূ কাকলি রানী। ছবি : সংগৃহীত
গৃহ শিক্ষক আলামিন ও গৃহবধূ কাকলি রানী। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছে আলামিন নামে এক গৃহশিক্ষক। গত চার দিন থেকে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন।

মঙ্গলবার (২ জুলাই) উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পলাতক নারী কাকলি রানীর স্বামী অমল ভুইমালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আলামিন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।

জানা গেছে, শিক্ষক আলামিন অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা অর্পনা রায় অনুরাধাকে প্রাইভেট পড়াত। একপর্যায়ে ভুক্তভোগী অমল ভুইমালির স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন।

পরে গত মঙ্গলবার সন্ধ্যার পর শিক্ষক আলামিন কাকলি রানীকে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী অমল ভুইমালি বলেন, আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি গরিব মানুষ। পুলিশ চার দিনেও আমাকে কোনো সহযোগিতা করল না। শিশুটিকে নিয়ে বিপাকে আছি।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ হয়েছে কিনা এখনো জানি না। তবে শুনেছি ওই গৃহশিক্ষক ও নিখোঁজ গৃহিণী দুজনেই প্রাপ্তবয়স্ক। তারা স্বেচ্ছায় পালিয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X