কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের আসন সংখ্যা কমানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

‘বদলে দাও ঠাকুরগাঁও’ সংগঠনের আয়োজনে মানববন্ধনে স্থানীয়রা। ছবি : কালবেলা
‘বদলে দাও ঠাকুরগাঁও’ সংগঠনের আয়োজনে মানববন্ধনে স্থানীয়রা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা কমানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তায় ‘বদলে দাও ঠাকুরগাঁও’ সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ে আগেও ট্রেনের বগি পরিবর্তন করা হয়েছে। যার ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষের অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। একদিকে যেমন ট্রেনের বগি পরিবর্তন করেছে অন্যদিকে কয়েকদিন আগে আবার ট্রেনের আসন সংখ্যা কমিয়ে আনা হয়েছে। যা আমাদের উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ।

তারা বলেন, আমাদের সবার দাবি, বাংলাদেশের সবচেয়ে দূরত্বের জায়গা ঠাকুরগাঁও ও পঞ্চগড়। তাই এ অঞ্চলে ভালো মানসম্পন্ন ট্রেনের পাশাপাশি আসন সংখ্যা বাড়ানো হোক।

বক্তারা আরও বলেন, আমাদের আসন সংখ্যা যেটা পূর্বের ছিল সেই আসন সংখ্যা থেকে ৬০টি আসন কমানো হয়েছে। আমরা মনে করি আরও আসন সংখ্যা বেশি দিয়ে যদি ভালোমানের বগি দেওয়া হয় তাহলে এ অঞ্চলে মানুষের জন্য অর্থনৈতিকভাবে যেমন পথ সুগম হবে অন্যদিকে যাতায়াতের রাস্তাও সুখময় হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ‘বদলে দাও ঠাকুরগাঁও’ এর প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, সাংবাদিক এস এম জসিম, সাংবাদিক আল মামুন, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, আরমান শিহাব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১০

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১১

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১২

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৩

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৫

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৬

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১৯

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

২০
X