ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার সময় অসুস্থ হলেন ২ এইচএসসি পরীক্ষার্থী 

ফুলবাড়ী ডিগ্রি কলেজ। ছবি : কালবেলা
ফুলবাড়ী ডিগ্রি কলেজ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুই পরীক্ষার্থী।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজ কেন্দ্রে ৭ নম্বর ও ১৫ নম্বর কক্ষে আইসিটি বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ পরীক্ষার্থীরা হলেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের সুমি আক্তার ও নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী শিরিনা আক্তার।

জানা গেছে, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর কেন্দ্রের ১৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী সুমি আক্তার এবং ৭ নম্বর কক্ষের পরীক্ষার্থী শিরিনা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ চিকিৎসক নিয়ে এসে পরীক্ষা কক্ষেই শিরিনা আক্তারের শরীরে স্যালাইন পুশ করার ব্যবস্থা করা হয়। এতে কিছুটা সুস্থতা অনুভব করলে সকাল সাড়ে ১১টার দিকে আবারো পরীক্ষার খাতায় লেখা শুরু করেন শিরিনা।

অন্যদিকে সুমি আক্তার বেশি অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর দুপুর ১২টা ২৫ মিনিটে পরীক্ষা কক্ষে ফিরে আসেন সুমি আক্তার।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বায়েজিদ হাসান বলেন, পরীক্ষার নিয়ে দুঃচিন্তা এবং ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে দুই পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা দেওয়ার পরে সুস্থ হয়ে আবারও পরীক্ষা কেন্দ্রে ফিরে গেছে।

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব আসাদুজ্জামান সরকার কালবেলাকে বলেন, দুজন পরীক্ষার্থী অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পর তারা সুস্থ হয়ে আবারও পরীক্ষায় অংশ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে সময় দিন: গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১০

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১২

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৩

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৪

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১৫

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১৬

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১৮

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

১৯

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

২০
X