বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১০:৫১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রুপিতে কেনা পণ্যের প্রথম চালান বেনাপোলে

রুপিতে কেনা পণ্যের প্রথম চালান ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। ছবি: সংগৃহীত
রুপিতে কেনা পণ্যের প্রথম চালান ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালান হিসেবে রুপিতে কেনা ৩০টি পিকআপ ভ্যান ভারত থেকে আমদানি হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে রুপিতে বাণিজ্য শুরু হয়।

বেনাপোল বন্দরের ডিরেক্টর আ. জলিল জানান, রুপির মাধ্যমে পিকআপ ভ্যানগুলো আমদানি করে বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার নিতা কোম্পানি। ভারতীয় প্রতিষ্ঠান টাটা মোটরস লি. পিকআপ ভ্যানগুলো রপ্তানি করে।

তিনি আরও জানান, ১ কোটি ২৪ লাখ রুপিতে ৩০টি পিকআপ ভ্যান আমদানি করা হয়। বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পিকআপ ভ্যানগুলো রাখা হয়েছে। ডলারের ওপর নির্ভরতা কমাতে প্রতিবেশী দুদেশ রুপিতে বাণিজ্য শুরুর এ ঘোষণা দেওয়া হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, মঙ্গলবার রুপির মাধ্যমে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রথম চালান আমদানি করা হয়েছে। রুপিতে পণ্য আমদানি হলে ডলারের ওপর চাপ কমে যাবে অনেকাংশে।

১১ জুলাই ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন দুই দেশের বাণিজ্যে রুপি ব্যবহারের ঘোষণা দেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X