উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গাসহ দুজনের যাবজ্জীবন

কক্সবাজার জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
কক্সবাজার জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারে ৮০ হাজার ইয়াবা পাচার ও ২৭ লাখ ৭ হাজার নগদ টাকা উদ্ধার মামলায় রোহিঙ্গাসহ দুজনের যাবজ্জীবন এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত নগদ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৯ জুলাই) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদের আদালত এই রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. বেদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজারের উখিয়া কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত কলিম উল্লাহর ছেলে রোহিঙ্গা নাজমুল হুদা (৩০) ও রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ার ছলিম উল্লাহ মেম্বারের ছেলে মো. শরীফ (৪২)।

রায় ঘোষণার সময় মো. শরীফ আদালতে উপস্থিত ছিলেন, কিন্তু রোহিঙ্গা নাজমুল হুদা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী একই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা এবং আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক মামলাটি পরিচালনা করেন।

পিপি অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান বলেন, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর রাতে র‍্যাব-১৫ এর একটি টিম শহরের লিংক রোড এলাকা থেকে দুই মোটরসাইকেল আরোহীকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করে।

তিনি আরও বলেন, ওই ঘটনায় র‍্যাব-১৫ এর ওয়ারেন্ট অফিসার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। তাদের মধ্যে একজন হাজতে রয়েছেন অপর পলাতক। দীর্ঘ মামলার কার্যক্রম শেষে আজ তাদের যাবজ্জীবন সাজা দেন বিজ্ঞ আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১০

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১১

হান্নান মাসউদের পথসভায় হামলা

১২

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৫

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

১৬

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১৭

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১৯

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

২০
X