ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু আজ প্রতিবাদের ভাষা : প্রাণিসম্পদ মন্ত্রী

ফরিদপুরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি : কালবেলা
ফরিদপুরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি : কালবেলা

স্বপ্নের পদ্মা সেতু আজ শুধু পদ্মা সেতুই নয়, এ সেতু আজ প্রতিবাদের ভাষা, বাঙালি জাতির উন্নয়নের প্রতীক। নিজ অর্থায়নে এ পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ব মোড়লদের শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, বিশ্ব মোড়লের ধার এ বাঙালি জাতি কখনোই ধারে না, কখনো ধারবেও না।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান এ কথা বলেন।

ফরিদপুর জেলা পরিষদের মালিকানাধীন টেপাখোলা লেক উন্নয়নে দুশ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান আরও বলেন, ফরিদপুরবাসীর স্বপ্নপূরণের রাস্তা সুগম হবে খুব শিগগিরই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুশ কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এ টেপাখোলা লেককে কেন্দ্র করেই গড়ে উঠবে ফরিদপুরের নতুন উপশহর। এই ফরিদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন খুব শিগগিরই পূরণ হতে চলেছে। আমি এখনই তা প্রকাশ করতে চাই না।

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সময় মঞ্চে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য আয়মন আকবর চৌধুরী লাবলু, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ (একে আজাদ), ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান, এলজিইডির সাবেক প্রধান শহিদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ফরিদপুর শহরে পিটিআইর ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৪ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এবং এলজিইডির প্রকল্পের আওতায় দুস্থ মহিলাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১০

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১১

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১২

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৩

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৪

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৫

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৭

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৮

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৯

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

২০
X