ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৮:২৬ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার

বিএনপি নেতা আব্দুর রহমান বিশ্বাস। ছবি : কালবেলা
বিএনপি নেতা আব্দুর রহমান বিশ্বাস। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান বিশ্বাস নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) বিকেলে ভেড়ামারা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতা আব্দুর রহমান বিশ্বাস পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল সরদার পাড়ার মৃত হাজী নবির উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাংলাদেশ রেলওয়ের প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন।

প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন বলেন, আব্দুর রহমান বিশ্বাস মোটরসাইকেল নিয়ে ব্যক্তিগত কাজে ভেড়ামারায় গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে ভেড়ামারা টোল প্লাজা এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে আহত হন আব্দুর রহমান।

তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আব্দুর রহমান বিশ্বাস। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দিয়েছি। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X