বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

ঘাটে পন্টুন না থাকায় যাত্রীদের দুর্ভোগ

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কাশিরাবাদ লঞ্চঘাটে বেঁধে রাখা হয়েছে নৌকা। ছবি : কালবেলা
কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কাশিরাবাদ লঞ্চঘাটে বেঁধে রাখা হয়েছে নৌকা। ছবি : কালবেলা

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কাশিরাবাদ লঞ্চঘাটে পন্টুন না থাকায় বছরের পর বছর যাত্রীদের কাদাপানিতে নেমে লঞ্চে উঠতে হচ্ছে। সেবা দেওয়ার কোনো ব্যবস্থা না থাকলেও যাত্রীদের নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে লঞ্চে যাতায়াত করতে হয়।

সরেজমিনে দেখা গেছে, কাশিরাবাদ লঞ্চঘাট থেকে নিয়মিত খুলনা থেকে লঞ্চ আসা-যাওয়া করে। যোগাযোগের তেমন কোনো ব্যবস্থা না থাকায় এখানে যাতায়াতের শেষ ভরসা লঞ্চ কিংবা ট্রলার। কিন্তু প্রতিদিন শত শত যাত্রীর লঞ্চে উঠতে হয় প্রচুর কাদা আর হাঁটুসমান পানিতে নেমে।

জানা গেছে, উপজেলার কাশিরবাদ লঞ্চঘাটটি চলতি বছর উপজেলা প্রশাসন থেকে রাজস্ব দিয়ে ইজারা গ্রহণ করেন মঠবাড়ি গ্রামের কোহিনুর মালি। তিনি বলেন, এত টাকা রাজস্ব দিয়ে ঘাট কিনে এখন বিপদে আছি। কাদাপানিতে যাত্রীরা লঞ্চে উঠতে চায় না। তারপরও মালামাল উঠানো-নামানোর ক্ষেত্রে রয়েছে আরও সমস্যা।

সুতী বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম কালবেলাকে বলেন, শুধু মহারাজপুর ইউনিয়নের লোকজন এ ঘাট দিয়ে চলাচল করে তা নয়, পাশের কয়রা সদর ইউনিয়নের লোকজনও যাতায়াত করে থাকে। অনেক সময় অসুস্থ রোগী লঞ্চে উঠতে কাদাপানিতে খুব কষ্ট হয়।

স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা বলেন, কাশিরাবাদ লঞ্চ ঘাটে পন্টুন না থাকায় কখনো হাঁটুসমান আবার কখনো কোমর সমান পানিতে নেমে লঞ্চ কিংবা ট্রলারে উঠতে হয় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের। জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কাশিরাবাদ লঞ্চঘাটে একটি পন্টুনের ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

লঞ্চযাত্রী রহিম সরদার বলেন, সরকারিভাবে লঞ্চঘাট করা হলেও পন্টুন না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ইজারা দেওয়ার আগেও হাঁটুসমান পানিতে নেমে আর কাদায় লঞ্চে উঠতে হতো, এখনো একই অবস্থা। দুর্ভোগ রয়েই গেছে। ঘাট নির্মাণ করে তেমন কোনো লাভ হয়নি। তাই একটি পন্টুন হলে যাত্রীরা এ দুর্ভোগ থেকে একটু হলেও রেহাই পেত।

কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান বলেন, এই লঞ্চঘাটের পাশে রয়েছে বন বিভাগের ফরেস্ট স্টেশন, এ ছাড়া কয়রা সদর খুবই নিকটবর্তী হওয়ায় এখান থেকে প্রতিদিন কয়েকশ যাত্রী লঞ্চে যাতায়াত করেন। পন্টুন না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আধুনিক যুগে জরুরি ভিত্তিতে এই লঞ্চঘাটে একটি পন্টুনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X