কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়ি-দোকানপাট ভাঙচুর

রাঙামাটির কাপ্তাইয়ে দোকানপাট ভাঙচুর। ছবি : কালবেলা
রাঙামাটির কাপ্তাইয়ে দোকানপাট ভাঙচুর। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টার পর বিক্ষোভ মিছিলের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মূল ফটকের দরজা ভেঙে রাস্তায় চলে আসে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাপ্তাই প্রধান সড়কের নতুনবাজারে যাওয়ার চেষ্টা করলে আগে থেকে অবস্থান নেওয়া উপজেলা ছাত্রলীগ কর্মীরা ধাওয়া করলে শিক্ষার্থীরা বিএসপিআই মূল ফটকের সামনে অবস্থান নিয়ে কাপ্তাই-আসামবস্তি সড়ক বন্ধ করে বিক্ষোভ করে।

পরে বেলা ১টার দিকে পুনরায় কাপ্তাই-বিএসপিআই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে নতুনবাজার এলাকায় আসে। এ সময় শিক্ষার্থীরা পেট্রোল পাম্পে থাকা একটি পিকআপের সামনের গ্লাস ও নতুনবাজারে মা মিনি চাইনিজ রেস্টুরেন্টের সামনের গ্লাস ভাঙচুর করে। এ সময় ওখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীদের বাজারে না পেয়ে দেড়টার দিকে বিএসপিআই ক্যাম্পাসে ফিরে আসে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদ হাসান, কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম। তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে কাপ্তাই উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X