মুজাহিদ মসি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৮:২১ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

এলজিইডির নারী কর্মীদের মজুরির টাকা আত্মসাৎ, কর্মীদের অফিস ঘেরাও!

মজুরি আদায়ের দাবিতে অফিসের সামনে বিক্ষোভরত কর্মীরা। ছবি : কালবেলা
মজুরি আদায়ের দাবিতে অফিসের সামনে বিক্ষোভরত কর্মীরা। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে এলজিইডির পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩)-এর নারী কর্মীদের মজুরির টাকার একটি অংশ দীর্ঘদিন থেকে আত্মসাৎ ও এদের নানা হয়রানি করার অভিযোগে নারী কর্মীরা অফিস ঘেরাও করেন।

মঙ্গলবার (১৬ জুলাই) মাধবপুরের উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে কর্মীরা অফিস ঘেরাও কর্মসূচি ও প্রতিবাদ করেন।

জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ১০৭ নারী কর্মী ওই প্রকল্পে কাজ করছেন। কিন্তু তাদের মজুরি থেকে প্রতি মাসে নিয়ম বহির্ভূতভাবে ১০০ টাকা করে কর্তন করা হয়। পুরো প্রকল্পে যা হিসাব করলে দাঁড়ায় ৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।

ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ, ৪ বছর মেয়াদি ওই প্রকল্পের মজুরির টাকার একটি অংশ কর্মকর্তা-কর্মচারীরা আত্মসাৎ করছে। এছাড়া কর্মীদের ব্যাংকের হিসাব থেকে তাদের অজ্ঞাতে টাকা উত্তোলন করা হয়। প্রদান করা হয়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টের চেক বইও। বিগত ৪ বছর ধরে প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ১০০ টাকা করে কর্তন করে হচ্ছে। প্রতিবাদ করলে কাজ হারানোর ভয় দেখানো হয়।

উপজেলার প্রকল্পটির কমিউনিটি অর্গানাইজার যোবায়ের আনসারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হবিগঞ্জ এক্সচেঞ্জ অফিসে অতিরিক্ত টাকা পাঠিয়ে দিতে হয়। বিষয়টি উপজেলা প্রকৌশলী অবগত আছেন। অফিস খরচ বাবদ কিছু টাকা আমরা রেখে দেই তাদের কাছ থেকে।

যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা বলেন,বিষয়টি একটি সময় নিয়ে খতিয়ে দেখতে হবে। আমি নতুন যোগদান করেছি।

হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, আমাদের জেলা অফিসে কোনো খরচ পাঠাতে হয় না। মাধবপুরের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বা অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি তদারকিতে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

কারাগারে আত্মহত্যা করেছেন ‘উদ্ভাবক’ মিজান : পুলিশ

নির্বাচন বানচালের জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে : সমমনা জোট

খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : মাসুদুজ্জামান

শিল্প সরোবরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল আয়োজন

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের

হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্তের দাবি জুলকারনাইনের

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

১০

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

১১

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

১২

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

১৩

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

১৫

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১৬

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১৭

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১৮

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

২০
X