স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১২:৫৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রোমান সানার পর কোটা আন্দোলন নিয়ে আফিফ-তামিমের ফেসবুক স্ট্যাটাস

নাঈম, তামিম, আফিফ ও রোমান সানা। ছবি : সংগৃহীত
নাঈম, তামিম, আফিফ ও রোমান সানা। ছবি : সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল পুরো দেশ। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা। এতে ৬ জন নিহতসহ আহত হয়েছেন অনেকে। স্বশরীরে অংশ না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোটাবিরোধী আন্দোলনের প্রতি নিজেদের সংহতি প্রকাশ করেছেন তারকা ক্রীড়াবিদরা।

বুধবার (১৭ জুলাই) সকালে সর্বপ্রথম পোস্ট দেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এরপর কোটা আন্দোলনের প্রতি নিজের শক্ত অবস্থান জানান দিয়েও পোস্টটি ডিলেট করে দেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ।

এ ছাড়া কোটা আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশসেরা আর্চার রোমান সানা, তরুণ ক্রিকেটার তানজিম হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব ও আকবর আলী।

আর্চারিতে দেশকে বেশ কয়েকটি সাফল্য এনে দেওয়া রোমান সানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা, ‘শুধু কোটা নয়; পুরো দেশটাই সংস্কারের প্রয়োজন।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীও সরব। ইন্সটাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু না, ঘৃণা।’

এর আগে তার বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম কোটাবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। বুধবার মুখ খুলেছেন আরেক যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি লিখেছেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।’

এ সময় তিনি বাংলাদেশ জাতীয় পতাকা ও লাভ ইমোজি ব্যবহার করেন। আপাতত জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন ধ্রুব তার পোস্টে লিখেছেন, ‘দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের রক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’

আরেক তরুণ ক্রিকেটার নাঈম শেখ লিখেছেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল-সবুজের পতাকা আমার ভাই-বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X