রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

রাজশাহীতে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক। ছবি : সংগৃহীত
রাজশাহীতে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক। ছবি : সংগৃহীত

রাজশাহীতে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় দুটি ম্যাগজিন, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে র‍্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী জেলার বাঘা উপজেলার রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক অস্ত্র ব্যবসায়ীরা হলেন- জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে তরিকুল (২৫) ও মকিমের ছেলে সেলিম রেজা (২৬)।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৫ রাজশাহী ও নাটোর ক্যাম্প যৌথভাবে রুস্তমপুর গরুরহাটে চেকপোস্ট বসায়। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে জব্দকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা ওই এলাকার চিহ্নিত অস্ত্র কারবারি। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারির সঙ্গে যুক্ত। আর তাদের বসতবাড়ি ভারত সীমান্তবর্তী এলাকায় হওয়ায় দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ থেকে বিদেশি পিস্তল ও গুলি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও অস্ত্র কারবারিদের কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে আসছিল বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X