শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটকশূন্য শ্রীমঙ্গল

শ্রীমঙ্গলের প্রবেশদ্বার। ছবি : কালবেলা
শ্রীমঙ্গলের প্রবেশদ্বার। ছবি : কালবেলা

দেশের চলমান অস্থিরতায় অর্থনৈতিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের হোটেল, মোটেল ও গেস্ট হাউজসহ খাবারের হোটেল ও পর্যটকদের কেনাকাটার দোকানগুলোতে কারো আনাগোনা নেই। পর্যটন ব্যবসায় দেখা দিয়েছে বড় মন্দাভাব। এ কারণে ব্যবসায়ীরা পড়েছেন দুশ্চিন্তায়।

কারফিউ জারির পর কয়েকজন পর্যটক শ্রীমঙ্গলে আটকা পড়েছিলেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে সীমিত আকারে ব্যাংক ও যানবাহন চালুর পর তারা শ্রীমঙ্গল ছেড়ে যেতে পেরেছেন বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

শ্রীমঙ্গলে বিভিন্ন হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, বেশিরভাগই পর্যটকশূন্য। জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে নেই দেশি কিংবা বিদেশি দর্শনার্থী। শহরের হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে শূন্যতা বিরাজ করছে।

শ্রীমঙ্গলের চামুং রেস্টুরেন্ট ও ইকো ক্যাফের স্বত্বাধিকারী তাপস দাশ বলেন, আমাদের ব্যবসাটাই পর্যটককেন্দ্রিক। পর্যটক না আসলে আমাদের প্রতিদিন লোকসান দিতে হয়। কারফিউ জারির পর থেকেই আমাদের রেস্টুরেন্ট বন্ধ রাখতে হয়েছে। রেস্টুরেন্ট বন্ধ থাকলেও প্রতিদিন রেস্টুরেন্টের কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, পানি বিলসহ আনুষঙ্গিক খরচ আমাদের ঠিকই বহন করতে হচ্ছে।

শ্রীমঙ্গল গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমেদ বলেন, দেশে ছাত্র আন্দোলনে নিমিষেই সব শেষ হয়ে যায়। এ কারণে অনেক পর্যটক বুকিং বাতিল করে দিয়েছেন। বেকার হয়ে পড়েছে সকল হোটেল, রিসোর্ট। এতে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা লাখ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকে সুমন জানান, কারফিউ জারির আগের দুই-একদিন কয়েকজন পর্যটক ছিলেন। কিন্তু গত ১৮ তারিখ থেকে সারা দেশে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারাও ফিরে যান। ছাত্র আন্দোলনের বিভিন্ন গণমাধ্যম প্রচার করায় আগামীতে বিদেশে পর্যটক কম আসবে বলে ধারণা করছেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের দায়িত্বরত ব্যবস্থাপক শাহিন আহমেদ বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ সময়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ দেশি-বিদেশি ট্যুরিস্ট আসতেন। তখন টিকিট বিক্রি করে সরকারের রাজস্ব আয় হতো ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এখন গড়ে সাত থেকে আটজন পর্যটক আসছেন।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এই মৌসুমে হাজার হাজার পর্যটক দেখা যেত। বর্তমানে পর্যটকের দেখা নেই বললেই চলে। তাছাড়া সাধারণ ছুটি ও কারফিউর জন্য পর্যটক ছিল না। দেশের অবস্থা ভালো হলে সব ঠিক হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১০

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১১

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১২

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৩

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৪

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৫

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৬

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৭

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৮

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

২০
X