বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

হামলা মামলা ও লাঞ্ছনার শিকার লালমনিরহাটের ৬ সাংবাদিক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনে হামলা, মামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন লালমনিরহাটের ছয় সাংবাদিক। তাদের মধ্যে তিনজনের নামে মামলা, দুজনকে মারধর এবং একজনকে লাঞ্ছিত করা হয়েছে।

জানা গেছে, জেলার হাতীবান্ধায় গত ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। পরে আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিমকে মারধর এবং আরটিভির সাংবাদিক শাহ আলমকে লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে ১৭ জুলাই ওই উপজেলার বড়খাতায় সাংবাদিক মাজাহারুল রিফাত নামে এক সাংবাদিককে মারধর করে তারা।

এদিকে কোটা সংস্কারকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু একটি মামলা করেন। সেই মামলায় দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক আসাদুজ্জামান সাজু ও কলকাতা টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আসামি করা হয়। এ ছাড়া জেলা সদরের একই ঘটনার অন্য একটি মামলায় সাব্বির আহমেদ লাভলু নামে আরেক সাংবাদিককে আসামি করা হয়েছে।

ডেইলি স্টারের লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায় ও প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়টি দুঃখজনক। আমরা সবাই বসে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি দেব।

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও মামলার বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস ঘটনায় লালমনিরহাটে প্রায় দেড়শ জনের নাম উল্লেখ করে করা দুই মামলায় জামায়াত-বিএনপি নেতাসহ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১১

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১২

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৩

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৪

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৫

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৬

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৭

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৮

পর্তুগালের একাদশ ঘোষণা

১৯

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

২০
X