চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

যশোরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী হোসেন (৩৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় চৌগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের হুদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ।

নিহত আলী হোসেন শহরের হুদাপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি দুই সন্তানের বাবা এবং পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয়রা জানায়, আলী হোসেন একসময় মানসিক ভারসাম্যহীন ছিলেন। চিকিৎসা নেওয়ার পরে তিনি বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। চৌগাছা বাজারে ভ্যান চালিয়ে পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করতেন।

নিহতের বোন রেহেনা জানায়, প্রতিবেশী হারুন এর ছেলে আশরাফ আলী তার ভাই আলী হোসেনকে প্রায়ই পাগল বলে ডাকতো। এতে আলী হোসেন বিরক্তবোধ করতেন। দিনের পরদিন একই কথা বলে তাকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন দুপুরে আশরাফ আলী রেহেনার ভাই আলী হোসেনকে একইভাবে পাগল বলে উত্ত্যক্ত করলে আলী হোসেন ক্ষিপ্ত হয়ে আশরাফকে চড় থাপ্পড় মারে। পরে সন্ধ্যায় হুদপাড়া মোড়ে দেলোয়ারের চায়ের দোকানে বসেছিল আলী হোসেন। এসময় আশরাফ তার ভাই রনি, রেজা ও সাইফুল কে সাথে নিয়ে আলী হোসেনর উপরে হামলা করে ধারাল ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জুলকার নাঈন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়। তার শরীরের একাধিক স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১০

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১১

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৪

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৫

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৬

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৭

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৯

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

২০
X