কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:০৬ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

খুলনা সিটি নির্বাচন : সকালেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি

খুলনায় একটি ভোটকেন্দ্রে ভোটারদের সারি। ছবি : সংগৃহীত
খুলনায় একটি ভোটকেন্দ্রে ভোটারদের সারি। ছবি : সংগৃহীত

এরইমধ্যে শুরু হয়েছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের কাঙ্ক্ষিত ভোটগ্রহণ। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরু আগেই নগরীর ভোটকেন্দ্রগুলোতে হাজির হন ভোটাররা।

সকাল পৌনে ৮টায় নগরীর শেখপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, সেখানে ভোটারদের দীর্ঘ সারি। ভোট কেন্দ্রের চারপাশে পোস্টার ও ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে নগরীজুড়ে।

কেন্দ্রে দেখা যায়, ভোট গ্রহণ কার্যক্রম বুঝিয়ে দিচ্ছেন প্রিজাইডিং অফিসার মো. মামুনুর রশিদ। সকাল ৮টা বাজতেই কেন্দ্রের ৭টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। একই সময় নগরীর একযোগে ২৮৯ ভোট কেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে ভোটগ্রহণ শুরু হয়।

তবে ভোটগ্রহণ কার্যক্রমে সময় বেশি লাগছে বলে অভিযোগ ভোটারদের। প্রতিটি ভোট দিতে তিন থেকে চার মিনিটেরও বেশি সময় নিচ্ছেন সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা।

খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ ২৯টি ওয়ার্ডে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১০

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১১

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১২

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৩

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৪

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৫

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৭

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৮

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৯

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X